অচল প্রেমের পদ্য - ০৭
- হেলাল হাফিজ---কবিতা একাত্তর০৬-০৬-২০২৩
আমাকে উস্টা মেরে দিব্যি যাচ্ছো চলে,
দেখি দেখি
বাঁ পায়ের চারু নখে চোট লাগেনি তো;
ইস্! করছো কি? বসো না লক্ষ্মীটি,
ক্ষমার রুমালে মুছে সজীব ক্ষতেই
এন্টিসেপটিক দুটো চুমু দিয়ে দেই।
কবিতার বিষয়ঃ
কবিতাটি ২০১৮৭ বার পঠিত হয়েছে
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।
কপিরাইট © 2013 - 2026 বাংলার কবিতা । সকল সত্ত্ব সংরক্ষিত

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।